মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় জেলার সংবাদ প্রশাসন রাজনীতি

শেখ হাসিনাকে হত্যার হুমকি, রোহিঙ্গাসহ জঙ্গি সন্দেহে ৪ জনকে গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গাসহ জঙ্গি সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে কুয়ালালামপুর থেকে। এদের মধ্যে এক রোহিঙ্গা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছিলো বলে জানিয়েছে কুয়ালালামপুর পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপিনোর নাগরিক।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রোহিঙ্গা যুবক আবদুল খালেক। পেশায় নির্মাণ শ্রমিক সে।

দেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল দাতুক সেরি আব্দুল হামিদ এক বিবৃতিতে জানান, গত ২৪ জুন হুমকিদাতা ঐ রোহিঙ্গা যুবক, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য। এরই সূত্র ধরে, দেশটির বিভিন্ন জায়গা থেকে গত ২৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এই ৪ জঙ্গিকে আটক করে মালয়েশিয়ার কাউন্টার টেরোরিজম বিভাগ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24