মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা প্রচ্ছদ বরিশাল

শেবাচিমে করোনা ওয়ার্ডে কমেছে ভর্তি ও শনাক্তের হার, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনায় ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আগের দিনের চেয়ে শনাক্তের হার কিছুটা কমেছে। গতকাল ৮৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ১১.৯০ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন কোন রোগী করোনা ওয়ার্ড থেকে ছাড়পত্র নেননি এবং নতুন করে কেউ করোনা ওয়ার্ডে ভর্তি হয়নি।

এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার করোনা পজেটিভ। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন ছিল ৩ জন রোগী। এ নিয়ে ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৪৪১ জনের করোনা পজেটিভ ছিল।

এর আগে গত বুধবার শনাক্তের হার ছিল ১৬.৬৬ ভাগ, মঙ্গলবার ১২.০৬ ভাগ, সোমবার ১৮.৮৬ ভাগ, রবিবার ৫.৫৫ ভাগ, শনিবার ১১.৪৭ ভাগ, শুক্রবার ২৮.৮১ ভাগ এবং গত বৃহস্পতিবার ২৫.৫৩ ভাগ।

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ডে চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৭০৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২২৫ জন রোগী।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24