মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

সমস্যা নয়, জনসংখ্যা দেশের জন্য সম্ভাবনা: অজিয়র রহমান

অনলাইন ডেস্ক:

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বরিশাল যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জনসংখ্যা দেশের জন্য সমস্যা নয়, সম্ভাবনা। যদি দেশের যুবক শ্রেণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায়, তবেই আমরা এর সুফল পাবো।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় বরিশাল যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. সিদ্দিক আহাম্মেদ।

এতে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ শোয়েব ফারুক, জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিেস্ট্রটসুব্রত বিশ্বাস দাসসহ যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন কর্মকর্তারা।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে নগরের সদর রোডের বিডিএস মিলনায়তনের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) রাম চন্দ্র দাস।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক শহিদুল ইসলাম।

এর আগে নগরের অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিডিএস ক্লাব মিলনায়তন সভাস্থলে এসে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official