মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

সাইমুনের স্বীকারোক্তি, আবারও রিমান্ডে রিফাত ফরাজী

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার অভিযুক্ত সাইমুন আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আর এ মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর তৃতীয় দফায় আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

rifat
rifat

এ বিষয়ে রিফাত শরীফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, চতুর্থ দফার রিমান্ড শেষে সাইমুন রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাত ফরাজীর তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত সাইমুনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

rifat

আলোচিত রিফাত হত্যাকাণ্ড মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া রিফাত হত্যাকাণ্ডের এজহারভুক্ত ছয়জন আসামিসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন অভিযুক্ত রিফাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর রিফাত ফরাজীসহ তিন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official