মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

উজিরপুরে বিএনপির ৪ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুর থানা ও পৌর বিএনপির ৪ জন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর স্বেচ্ছাচারিতার কারণে শুক্রবার তারা পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে।

এরা হলেন উজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান ও সাংগঠনিক সম্পাদক এইচএম আসাদুজ্জামান বাদশা এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ বালী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান।

তারা বলেন, শুক্রবার সকালে চার জনের পদত্যাগ পত্র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু এবং জেলা (দক্ষিন) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বরাবর পাঠানো হয়েছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোন পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official