মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ রাজনীতি

এরশাদ বোন ক্যানসারে আক্রান্ত

জাতীয় পার্টির চেয়ার‌্যান হুসেইন মুহম্মদ এরশাদ বোন ক্যানসারে তথা হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এছাড়া আগে থেকেই তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১০ শতাংশের কম ছিলো। ডাক্তারের বরাত দিয়ে সাংবাদিকদের একথা জানান জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

বুধবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সভায় এরশাদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরের মসজিদ, মন্দির, গির্জায় দোয়া অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এরশাদের চিকিৎসাব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ৯ সদস্যের একটি কমিটি।

এরশাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক আসবেন। তিনি এরশাদের শারীরিক অবস্থা দেখে তারপর তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত দেবেন বলে জানান রাঙ্গা।

যৌথসভায় জাপার ৮০ শতাংশ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকলেও ছিলেন না পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।

এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে রাঙ্গা বলেন, তিনি অসুস্থ, তিনতলায় হেঁটে উঠতে পারেন না, তাই আসেননি। তবে সভার সব খবর তাকে তাৎক্ষণিক জানানো হয়েছে।

এরশাদ অসুস্থ হওয়ায় সভার সভাপতিত্ব করেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এসময় প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24