মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ ঢাকা

এরশাদের অবস্থা আশঙ্কাজনক

জাপা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সময় ক্রমেই শেষ হয়ে আসছে।

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ও আশঙ্কাজনক।

রোববার (৭ জুলাই) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জিএম কাদের বলেন, তার হেমোডায়াফিলট্রেশন চলছে। পালস, ব্লাড প্রেশার, অন্য সবকিছু স্বাভাবিকভাবে চলছে; তবে তা শুধুমাত্র লাইফ সাপোর্টে রাখার কারণে। যতদিন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন না, ততদিন তাকে এভাবে রাখা হবে।

তিনি বলেন, সিএমএইচ কর্তৃপক্ষ তার চিকিৎসায় কোনো খুঁত রাখছেন না।

এসময় এরশাদের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান জিএম কাদের।

গত ২৬ জুন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। পরে গত রোববার তার অবস্থার অবনতি হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24