মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

কৃষকের বসতঘরে ৩২টি গোখরা সাপ

অনলাইন ডেস্ক :

ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামের এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের ওই কৃষকের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

কৃষক সাদেক শেখের ছেলে হালিম শেখ জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাপের খোলস দেখতে পাওয়া যায়। এ কারণেই আজ (রোববার) সকালে সাপুড়ে ডেকে এনে ঘরের মেঝে খোঁড়া শুরু করি। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোণ থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা হয়।

সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেকগুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২টি গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা গেলেও মা সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, সাপুড়ে এনে চার ঘণ্টার চেষ্টায় কৃষক সাদেক শেখের ঘর থেকে একে একে ৩২টি সাপ বের করা হয়েছে। সাপগুলো ওই সাপুড়ে নিয়ে গেছে বলেও জানায় এলাকাবাসী।

এ ব্যাপারে শৈরকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, আমি মিটিংয়ে আছি। তবে শুনেছি ৩২টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। এমনকি ফেসবুকেও দেখেছি। সাপগুলো সাপুড়ে নিয়ে গেছে কি-না আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official