মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

ছাগল গিলে খাচ্ছিল অজগর, সুন্দরবনে অবমুক্ত করল উদ্ধারকারীরা

নিউজ ডেস্কঃ সুন্দরবন থেকে খাদ্যের সন্ধানে বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এসে ছাগল গিলে খাওয়া অবস্থায় বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ১১ টার দিকে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে এসে একটি ছাগল খেতে থাকে একটি অজগরটি।

এসময়ে অজগরের আক্রমণে বিপন্নপ্রায় ছাগলের ডাক শুনে ঘটনাটি দেখে লোকজন জড়ো হয়ে যায়। এসময়ে স্থানীয়রা বিষয়টি সুন্দরবন বিভাগকে জানায়।

খবর পেয়ে সুন্দরবনের দাসের ভারানী টহল ফাঁড়ি এলাকার ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) দলনেতা দুলাল চাপরাসিসহ অন্যরা এসে ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করে। তবে মারা যায় গৃহস্থের ১০ কেজি ওজনের ছাগলটি।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, বুধবার সকাল ১১ টার দিকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে জেলে কালাম খানের বাড়িতে গিয়ে তার একটি ছাগল খেতে থাকে বিশাল আকৃতির অজগর সাপ। এসময়ে ছাগল জীবন বাঁচাতে ডাকতে থাকে।

আক্রান্ত ছাগলটির ডাক শুনে লোকজন এগিয়ে এসে ঘটনাটি দেখতে পেয়ে সুন্দরবন বিভাগকে খবর দেয়। দ্রুত সুন্দরবনের দাসের ভারানী টহল ফাঁড়ি এলাকার ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) দলনেতা দুলাল চাপরাসিসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে। অজগর সাপটি ১৫ ফুট লম্বা ও ওজন ২০ কেজি। ভিটিআরটি টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই অজগরের গিলে খাওয়ার চেষ্টায় মারা যায় গৃহস্থের ১০ কেজি ওজনের ছাগলটি।

দুপুর ২টার দিকে সুন্দরবনের দাসের ভারানী টহল ফাঁড়ির পাশের বনে বিশাল এই অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official