মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয়

‘ছেলেধরার’ পর এবার ‘রক্ত নেওয়ার’ গুজব

অনলাইন ডেস্ক:

ছেলেধরা’ গুজবের পর এবার রাঙামাটির স্কুলে ‘রক্ত নেওয়ার’ গুজব ছড়িয়ে পড়েছে। সোমবার (২২ জুলাই) সকালে রাঙামাটি সদর উপজেলার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এ গুজব ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এমন গুজব ছড়িয়ে পড়ার পর শত শত অভিভাবক স্কুলে ছুটে যান। পরে প্রধান শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিভাবকদের জানান বিষয়টি গুজব।

কয়েকজন অভিভাবক জানান, হঠাৎ এলাকায় ছড়িয়ে পড়লো স্কুলে কারা এসে রক্ত চাইছে। এমন কথা শোনার পর তারা স্কুলে ছুটে যান।

স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক বলেন, সোমবার সকালে অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে রক্ত নেওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এসময় অভিভাবকরা আতঙ্কিত হয়ে স্কুলে ভিড় জমান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষকরা অভিভাবকদের শান্ত করেন।

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ বলেন, ‘চারদিকে রক্ত নেওয়া কিংবা ছেলেধরার যে কথা শোনা যাচ্ছে সেটা শ্রেফ গুজব। আমরা এই বিষয়ে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে আমরা ডিপিইও’র মাধ্যমে সব বিদ্যালয়ে সচেতনতামূলক বার্তা দিতে বলেছি। কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24