মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

ঢাকায় ভার‌তের নতুন হাইক‌মিশনার প্রণয় কুমার ভার্মা

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হ‌য়ে‌ছে প্রণয় কুমার ভার্মাকে। তি‌নি বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।

শুক্রবার (২৯ জুলাই ) ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাই‌টে প্রকাশ করা বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

প্রণয় কুমার ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তি‌নি ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনী‌তিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন।

১৯৯৪ সালে ভার‌তের ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় কুমার কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বি‌ভিন্ন প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেন।

এ‌দিকে সম্প্রতি ভারতীয় গণমাধ‌্যম জা‌নি‌য়ে‌ছে, ঢাকায় নিযুক্ত ভার‌তের বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে দেশ‌টির রাষ্ট্রদূত হচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24