মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

নদী ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস পানিসম্পদ প্রতিমন্ত্রীর

বরিশালের নদী ভাঙ্গুলী এলাকা পরিদর্শণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

শুক্রবার (৫ জুলাই) সকাল থেকে সারাদিন মুলাদী উপজেলার নাতিরহাট, সাহেবেরচর, রামারপোল, ঘোষেরচর ও জালালপুর এলাকার আড়িয়ালখাঁ ও জয়ন্তি নদীর ভাঙন পরিদর্শন করেন তিনি।

এসময়ে নদী ভাঙনরোধে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আম্বস্ত করেন প্রতিমন্ত্রী। সকালে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট থেকে স্পিডবোটযোগে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শুরু করেন প্রতিমন্ত্রী।

পরে স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে সঙ্গে নিয়ে তিনি মুলাদীর নাতিরহাট, সাহেবেরচর, রামারপোল, ঘোষেরচর ও জালালপুর এলাকার আড়িয়ালখাঁ ও জয়ন্তি নদীর ভাঙন পরিদর্শন করেন।

ওদিকে মুলাদীর নাজিরপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে এক সমাবেশে প্রতিমন্ত্রী ভাঙন প্রতিরোধে সরকারের সদিচ্ছা ও উদ্যোগের কথা তুলে ধরেন।

এর আগে ভাঙনকবলিত প্রতিটি এলাকা পরিদর্শনকালে তিনি ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে সাময়িক ও দীর্ঘ মেয়াদে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চল জোনের প্র্রধান প্রকৌশলী জুলফিকার আলী হায়দারকে নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official