এপ্রিল ২৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

চলতি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারিয়াস এরাসমাস। আগামী রবিবার লর্ডসে অনুষ্ঠেয় দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের অন ফিল্ড আম্পায়ার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ শুক্রবার ধর্মসেনা ও এরাসমাসের নাম ঘোষণা করেছে।

আইসিসির দেয়া এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার রড টাকার থার্ড আম্পায়ার এবং পাকিস্তানের আলীম দার চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচেও অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ধর্মসেনা ও এরাসমাস।

ম্যাচে ইংল্যান্ড ব্যাটসম্যান জেসন রয়ের বিপক্ষে ধর্মসেনার একটি ভুল সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এরপর রয় অশালীন ভাষা ও অশোভন আচরণ করলে ম্যাচ রেফারি তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেয়। তথাপি ফাইনালে খেলতে পারবেন রয়। আম্পায়ার থাকছেন ধর্মসেনা-এরাসমাস।

সম্পর্কিত পোস্ট

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

বাংলাদেশ নিয়ে মুছে ফেলা টুইটের ব্যাখ্যা দিলেন গিলেস্পি

banglarmukh24._ad_1

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official