মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরগুনায় ১৫ লাখ রেনু পোনাসহ ২ ট্রলার জব্দ, আটক ৫

নিউজ ডেস্ক :

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুই ট্রলারসহ ১৫ লাখ চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ৫ জেলেকে আটক করা হয়।

পরে শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা ও ট্রলার দু’টি মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়।

এর আগে শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বিষখালী নদী থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন- বরগুনার তালতলী উপজেলার ছখিনা গ্রামের জালাল (৫০), কামাল হোসেন (৫০), আলম (৩৭), আশ্রাব আলীর ছেলে জসিম (২৪) ও আব্দুস সোবাহানের ছেলে আয়নাল হক (২২)।

কোস্টগার্ডে পাথরঘাটা স্টেশন কমান্ডার এনামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৫ লাখ চিংড়ির অহরিত পোনা ও ২টি ইঞ্জিন চালিত ট্রলাসহ ৫ জেলেকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও ট্রলার দু’টির মলিককে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এবং চিংড়ির রেনুগুলো পাথরঘাটার খালে অবমুক্ত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official