মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশাল-খুলনা রুটে বাস না চললে সব যানবাহন চলাচল বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক :

১৫ দিনের মধ্যে খুলনা-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল শুরু না হলে সব প্রকার যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার (০৬ জুলাই) দুপুরে খুলনা-বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল-ঝালকাঠি পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের কারণে ২১ দিন ধরে খুলনা থেকে বরিশাল সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। পাশাপাশি ৫০টি বাসের দুই শতাধিক শ্রমিক ও চালক বেকার হয়ে পড়েছে। মালিকরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ অবস্থায় যাত্রী ভোগান্তি কমাতে ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে খুলনা-বরিশাল সরাসরি বাস চালুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, পিরোজপুর খুলনা আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান, রুপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী, সাধারণ সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official