মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশাল বিভাগীয় বৃক্ষমেলা’র উদ্বোধন

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ২৬ জুলাই বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বরিশাল এর আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে ১৫ দিন ব্যাপি বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম (এমপি)।

উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বৃক্ষ মেলা পরিদর্শন করেন পরে সেখান থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে সংলগ্ন শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।

সেখানে বিভাগীয় বৃক্ষমেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ)জাহিদ ফারুক শামীম (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বিএমপি বরিশাল মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ ড. মোহাঃ আব্দুল আউয়াল,

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ বরিশাল মোঃ মুরাদুল হাসানসহ বন সংরক্ষক কোস্টাল অঞ্চল এর কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এবারের বৃক্ষ মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official