মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশাল র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে উজিরপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ হাফিজুল হাওলাদার (১৮)নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বরিশাল র‌্যাবিট এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-৮)।

আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার হানিফ হাওলাদারের ছেলে।

র‍্যাব সুত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রাম থেকে হাফিজুল হাওলাদার (১৮) কে ৩০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

এবিষয়ে র‍্যাব ৮ এর এএসপি ইফতেখারুল ইসলাম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় ইয়াবা বেচাকেনা চলছে পরে অভিযান চালিয়ে হাফিজুলকে আটক করে তার দেহ তল্লাশি করে ৩০পিচ ইয়াবা পাওয়া যায়।  আটকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official