মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল স্বাস্থ বার্তা

বরিশাল শেবাচিমে ৩০ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে

 বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩০ জন রোগীর চিকিৎসা চলছে। যারমধ্যে ৮ জন নারী ও ২২ জন পুরুণ রোগী রয়েছেন। যাদের জন্য আলাদা কোন ওয়ার্ড খোলা না হলেও, মেডিসিন ওয়ার্ডে মশারির মধ্যে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালে সূত্রে জানাগেছে, গতকার রোববার (২৮ জুলাই) যে ২৫ জন রোগী হাসপাতালে ছিলেন তারমধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর সোমবার (২৯ জুলাই) ভর্তি হয়েছেন আরো ১১ জন রোগী, ফলে এ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০।

উল্লেখ্য চলতি মাসের ১৬ জুলাই থেকে বরিশাল মেডিকেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করে।  আর ১৬ জুলাই থেকে আজ দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  এদের মধ্যে অনেকেই ঢাকা থেকে জ্বর নিয়ে এবং বাকীরা ঢাকা থেকে বাড়ি ফিরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে এ পর্যন্ত বরিশালে ডেঙ্গুতে মৃত্যুর কোন ঘটনা ঘটেনি বলে জানিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা রয়েছে। সুতরাং ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক রোগী ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official