মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী যুবদল নেতা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বাগধা গ্রাম থেকে মৃত ফজলুল হক খানের ছেলে মোহম্মদপুর থানার হত্যা মামলা ৯৫(৮)২০২০এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাগধা ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. হারুন অর রশিদকে (৫৫) গ্রেফতার করেছে।

একই রাতে এসআইখায়রুল ইসলাম বাকাল ইউনিয়নের পয়সা গ্রাম থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী নতুন শেখ এর ছেলে রিপন শেখ (২৫)কে এসআইখায়রুল ইসলাম গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রিপনকে বরিশালের একটি আদালত জিআর ১২১/১৯ মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। আদেশের দিন থেকে রিপন পলাতক ছিল।

অন্যদিকে একই রাতে এসআইখায়রুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে এবং হারুন অর রশিদকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official