মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে শিশু‌ ধর্ষণ মামলার আসামীর যাবজ্জীবন কারাদন্ড

ব‌রিশা‌লের মুলাদী‌তে ১০ বছ‌রের এক শিশু‌কে  ধর্ষ‌নের মামলায় আসামী‌কে যাবজ্জীবন কারাদন্ড দি‌য়ে‌ছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আ‌রো ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হ‌য়ে‌ছে।

দন্ডপ্রাপ্ত র‌ফিকুল ইসলাম (৩২) মুলাদী পৌর এলাকার নজ‌রুল ইসলাম হাওলাদা‌রের ছে‌লে ও ভিক‌টি‌মের প্র‌তি‌বেশী।

সোমবার (২২ জুলাই) দুপু‌রে আসামীর অনুপ‌স্থি‌তি‌তে ব‌রিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষনা ক‌রেন ব‌লে জানি‌য়ে‌ছেন রাষ্ট্রপ‌ক্ষের আইনজী‌বি স্পেশাল পি‌পি ফ‌য়েজুল হক ফ‌য়েজ।

মামলা সূ‌ত্রে জানা‌গেছে,  ২০০৯ সা‌লের ৭ ডিসেম্বর দুপু‌রে বা‌ড়ির সবার অ‌গোচ‌রে ভিক‌টিম‌ শিশু কন্যাকে ধান কুড়া‌নোর কথা ব‌লে পার্শবর্তী এক‌টি বাগা‌নে নি‌য়ে যায় দন্ডপ্রাপ্ত র‌ফিকুল ইসলাম। সেখা‌নে নি‌য়ে শিশু‌ কন্যা‌কে ধর্ষন ক‌রে র‌ফিকুল পা‌লি‌য়ে যায়। প‌রে শিশু‌টি বা‌ড়ি‌তে এ‌সে বাবা মা‌কে বিষয়‌টি বল‌লে তারা মুলাদী থানায় ওই ঘটনায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। ২০১০ সা‌লের ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানার এসআই জ‌হিরুল ইসলাম আদাল‌তে চার্জশীট দা‌খিল ক‌রেন। আদালত ৭ জ‌নের সাক্ষ্যগ্রহন শে‌ষে আজ এ রায় ঘোষনা ক‌রেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official