মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

বরিশালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজিজুর রহমান শাহীন ও যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ফিরোজসহ অনান্যরা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় চত্ত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official