মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম খান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় আহত হয়েছেন শাহীন নামে আরেক শ্রমিক।

মঙ্গলবার (০৯ জুলাই) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যা‌ল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহিদুল ইসলাম খান বরগুনার নিমতলী গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার বিকেলে ৫টায় উপজেলার থানা কমপ্লেক্স সংলগ্ন নির্মাণাধীন ভবনে রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শহিদুল।

নিহতের খালাতো ভাই নাসির খান জানান, বরগুনার ঠিকাদার আল আমিনের প্রতিষ্ঠানের হয়ে বানারীপাড়ায় একটি মালাকানাধীন ভবন নির্মাণ কাজে এসেছিলেন শহিদুল। ঘটনার সময় নির্মাণাধীন ভবনে রড তোলার কাজ করছিলেন। এসময় রড বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে শহিদুল ও শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official