মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ভোলায় নিহত জেলেদের পরিবার পাচ্ছে ১ লাখ ২৫ হাজার করে টাকা

অনলাইন ডেস্ক :

ভোলার চরফ্যাশন উপজেলার ঢাল চরের গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে ২ ট্রলার ডুবির ঘটনায় নিহত জেলেদের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা করে সরকারি সহযোগিতা দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

শুক্রবার তিনি জানান, ট্রলার ডুবির ঘটনায় বুধবার ভোরে ও সকালে ২ জন জীবিতসহ ৬ জনের মরদেহ কক্সবাজার থেকে উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে ৫ জনকে শনাক্ত করে তাদের পরিবার। এরপর বৃহস্পতিবার বিকেলে সৈকতের হিমছড়ি ও মহেশখালীর সাগর তীরে আরও দুটি মরদেহ ভেসে আসে।

ইউএনও জানান, নিহত জেলেদের পরিবারকে সরকারিভাবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে থেকে দাফনের জন্য ২৫ হাজার টাকা এবং মৎস্য ও প্রাণী সম্পদ অধিদফতর থেকে ১ লাখ টাকা দেয়া হবে। এছাড়াও আহত জেলেদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official