মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতায় ওসি

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে শিক্ষার্থীদের নিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করেছেন নলছিটি থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে সরকারি ডিগ্রি কলেজে এ সভার আয়োজন করা হয়। এসময় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামুলক পরামর্শ দেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি, শিক্ষকবৃন্দসহ নলছিটি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি গণমাধ্যম কর্মীদের বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এছাড়া অপ্রাপ্ত বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে।

এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। নলছিটি উপজেলাকে মাদক ও বখাটেমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন তিনি।

এসময় তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সভা আয়োজন করা হবে।

আরিফুর রহমান
০১৭৩৯৫৪৮২২৫

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official