মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

রিফাত হত্যা : আরিয়ানের জামিন আবেদন নাকচ করল আদালত

অনলাইন ডেস্ক :

 বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার আরিয়ান শ্রাবণের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইয়াসিন আরাফাত শ্রাবণের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ বিষয়ে আরিয়ান শ্রাবণের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরিয়ান শ্রাবণের জামিন শুনানি করেন তিনি। পরে শুনানি শেষে আদালতের বিচারক ইয়াসিন আরাফাত শ্রাবণের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৮ জুলাই আরিয়ান শ্রাবণকে রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পরে দুই দফার রিমান্ড শেষে গত গত ১৮ জুলাই রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরিয়ান শ্রাবণ। পরে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই বরগুনা জেলা কারাগারে অবস্থান করছে আরিয়ান শ্রাবণ।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official