মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

রিফাত হত্যা: আরো ১ জনসহ মোট গ্রেফতার ১২

অনলাইন ডেস্ক :

বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে রাতুল শিকদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১১ জুলাই) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের তদন্তের স্বার্থে রাতুল শিকদারকে কখন, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা বলা যাবে না।

এনিয়ে এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ মোট ছয়জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত ২৬ জুন সকালের দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাতকে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান তিনি। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official