মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

সমুদ্রসৈকতে নেমে এনএসআই সদস্যসহ দুই পর্যটক নিখোঁজ

বরগুনার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দুই পর্যটক। নিখোঁজদের মধ্যে একজন এনএসআই সদস্য। বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু।

নিখোঁজরা হলেন- এনএসআই সদস্য মোস্তফা কাদের (৫৫) ও তার ভাগ্নি নুর আক্তার জুই (১৮)। মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার জানান, স্বপরিবারে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে যান তারা।

দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে গভীরে চলে যান ৫ জন। তাদের মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে তীরে উঠতে পারেননি। খবর পেয়ে তালতলী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, নিখোঁজদের উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত আছে। তাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যুক্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official