মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফিরেছেন

অনলাইন ডেস্কঃ পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজী দেশে ফিরেছেন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৫০টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে হাজিরা দেশে ফিরেছেন হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়।

গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ৩২ হাজার ৮৫০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

২৯ জুলাই রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় শেষ পর্যায়ে আগত সকল হাজি এখন মদিনায় অবস্থান করছেন। হাজিরা মদিনায় রাসূল (স.) এর রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়, মদিনায় ৮ দিন অবস্থান এবং মসজিদে নববীতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24