মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

উজিরপুরে গোশত কাটার সময় স্ট্রোক করে যুবকের মৃত্যু

কোরবানি দেয়া গরুর গোশত কাটার সময় স্ট্রোক করে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) মো: জসিম উদ্দিন হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত জসিম উদ্দিন ওই গ্রামের মৃত ইব্রাহিম হাওলাদারের ছেলে ছিলো। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজনের সাথে কোরবানি দেওয়া গরুর গোশত কাটছিলো জসিম। এরই মধ্যে হঠাৎ জসিম বুকে ব্যাথা বলে কয়েকবার বমি করেন। এ সময় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা জসিমকে স্থানীয় পল্লী চিকিৎসক বিমলের কাছে নিয়ে গেলে তিনি বরিশাল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

তাৎক্ষণিক জসিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং স্বজনদের জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোকে) জসিমের মৃত্যু হয়েছে। এদিকে জসিমের মৃত্যুর পর থেকে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official