মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

উজিরপুরে নিখোঁজের ২ দিন পরে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর বাড়ী পাশে বাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় মেহেদী হাসান নামক এক দিনমজুর যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।নিহত মেহেদী হাসান উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের কাশেম বেপারী পুত্র পেশায় একজন দিনমজুর সে গত ২৮ আগষ্ট থেকে নিখোঁজ ছিলেন এ ঘটনায় তার পিতা কাশেম বেপারী উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডাইরী জিডি করেন।

৩০ আগষ্ট বুধবার সকাল ৮টা দিকে উপজেলা ওটরা ইউনিয়নের মশাং মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বাগানের মধ্যে অন্ডকোষ ফাটানো মুখমন্ডল রক্তাত্ব অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দিনমজুর মেহেদী হাসান হত্যাকান্ডের সিকার হয়েছেন।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে তার দেহে আঘাতের দাগ রয়েছে রিপোট এলেই বুঝা যাবে হত্যাকান্ড কিনা।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official