মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ঝালকাঠিতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ঝালকাঠিতে ঈদ উল আযহা উপলক্ষে অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে সরকার কতৃক বরাদ্দকৃত ভিজিএফ’র চাল আত্মসাত ও বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাড়ৈগাতি গ্রামে এ আত্মসাতের ঘটনা ঘটে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৯ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. ইসাহাক তালুকদার লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্যের নামের তালিকা বাদ দিয়ে চেয়ারম্যান ও ইউপি সচিব এর নির্দেশক্রমে বাড়ৈগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক হোসেন ও মহিলা মেম্বর মনোয়ারা বেগম তালিকা করে সামান্য কিছু লোকদের ৫/৭ কেজি করে চাল দেয়। কিন্তু বাকি চাল নিজেরা আত্মসাত করে থাকে।
এ বিষয়ে জানার জন্য বাড়ৈগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক জানান, তাকে মহিলা মেম্বর মনোয়ারা বেগম কয়েকটি চালের স্লিপ দেয় যা স্থানীয় চৌকিদার মিরাজকে সাথে নিয়ে নিয়ম মতো বিতরন করেন।

এ বিষয় জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, তিনি অভিযোগটি পাননি, তবে সদর উপজেলা নির্বাহী অফিসার এর কাছ থেকে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official