মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ খুলনা জেলার সংবাদ রাজনীতি

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার

খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধা তছিরন নেছার (৭০) মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তছিরন নেছা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। ঘটনার পর থেকে ওই গ্রামে পুনরায় সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ৪ আগস্ট পাইকপাড়া গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এত উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তছিরন নেছাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি। শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর আমরা ওই গ্রামে সতর্ক অবস্থানে আছি। আবার যাতে সংঘর্ষ না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official