মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

নারী নির্যাতন আইনের শিকার পুরুষরা: হিরো আলম

‘পুরুষ নির্যাতনের একটি শক্ত আইন চাই। ঘরে ঘরে পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে পুরুষদের নানাভাবে নির্যাতন করছে নারীরা। পুরুষ অধিকার ফাউন্ডেশনের ব্যানারে আমি এসেছি পুরুষদের দাবি নিয়ে রাজপথে।’ এভাবেই কথাগুলো বলছিলেন আলোচিত মডেল-অভিনেতা হিরো আলম।

শনিবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু পুরুষ কেন অবহেলিত’ শীর্ষক এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংগঠনের মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ বলেন, ‘বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন’-এর ২১ দফা দাবীর ২য় ও অন্যতম দাবী হলো নারী নির্যাতন আইনের সংশোধন। কারণ এ আইনের অপব্যবহারের দ্বারা নিরীহ পুরুষ ও তার পরিবারের লোকদেরকে নির্যাতন ও হয়রানীর শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, নারী নির্যাতন মামলা মিথ্যা প্রমাণিত হলে আইন অনুযায়ী মামলা করতে গেলে আদালতের অনুমতি লাগে। তাই ভুক্তভোগীরা হয়রানীর ভয়ে বাদীর বিরুদ্ধে মামলা করতে চান না। তাই ভূক্তভোগীর আবেদন ব্যতিত যা ১৭(২) ধারা মোতাবেক লিখিত হওয়া বাঞ্ছনীয়, তা উঠিয়ে দিয়ে বিচারক রায়ে মিথ্যা মামলাকারীকে চিহ্ণিত করে তার বিরুদ্ধে আইনের প্রয়োগ করা গেলে মিথ্যা মামলা নিঃসন্দেহে কমে যাবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24