মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশাল কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বরিশালে কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। (২৩ আগস্ট) শুক্রবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে নদীপথে অভিযান পরিচালনা করে এমবি মায়ের দোয়া নামক মালবাহী জাহাজ থেকে ১৮ বস্তা (৫লক্ষ ৪০হাজার মিটার) প্রায় ১ কোটি ৮লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়।

তবে অভিযানে সময় মালবাহী জাহাজের তিন জনকে আটক করেন কোস্টগার্ড । পরে আটককৃতদের ১৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

আটককৃত জাহাজটিকে জব্দ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রবিন শীষ।

কোস্টগার্ডের রসুলপুর কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক জানান, গোপন সংবাদের ভিক্তিকে সকালে হিজলা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ৫ লাখ ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮লাখ
টাকা।

তিনি আরো জানান, জব্দ করা অবৈধ জাল সকলের উপস্থিতে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, বরিশাল মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, সহকারী মৎস্য কর্মকর্তা জয়নাল।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official