মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

র‌্যাব পরিচয় দিয়ে খেলেন গণধোলাই

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়ায় দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার দুপুরে চাঁদাবাজির অভিযোগে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার পূর্ব তারুলি গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মিজানুর রহমান হাওলাদার ও ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক মিলনের ছেলে সাইফুল হক লেলিন।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের বাসিন্দা মাইনুল হক দিপুর বাড়িতে গিয়ে মিজানুর রহমান ও সাইফুল নিজেদের র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। তাদের কথায় সন্দেহ হলে মাইনুল বিভিন্ন জায়গায় ফোন দিয়ে নিশ্চিত হন তারা র‌্যাবের সদস্য নয়। পরে মাইনুল ও স্থানীয় লোক মিলে তাদের আটক করে গণধোলাই দেন এবং পুলিশে সোপর্দ করেন।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় মাইনুল হক দিপু বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official