মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

দেশের পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। এই পাঁচটি আসন হচ্ছে নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮।

আগ্রহী মনোনয়নপ্রত্যাশীরা সোমবার থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন।

এ দিকে রোববার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মনোনয়নপ্রত্যাশী সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং লোকসমাগম না করে (এক/দুই জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্যের মৃত্যুতে উল্লিখিত পাঁচটি আসন শূন্য হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24