মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ঈদযাত্রা নিরাপদ করতে বরিশাল র‌্যাবের নিচ্ছিদ্র নিরাপত্তা

রাতুল হোসেন রায়হান:

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বরিশাল র‌্যাবিট এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-৮)। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ঈদের পূর্ববর্তী, ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে জনসাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য বরিশাল লঞ্চঘাট এলাকায় র‌্যাবের অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন ও বিভিন্ন কুরবানীর গরুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি বন্ধে ও জাল টাকা সনাক্তকরনে অস্থায়ী কেন্দ্র করা হয়েছে।

এছাড়া ও পটুয়াখালী, ফরিদপুর ও মাদারীপুর জেলায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে কাঁঠালিয়া ও দৌলদিয়া ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের পূর্ববর্তী সময়ে বাসটার্মিনাল, মার্কেট এবং লঞ্চটার্মিনালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের নামাযের সময়ে গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দানে ঈদের জামাত চলাকালীন সময়ে সাদা পোশাকধারী ও টহল দল নিরাপত্তা নিশ্চিতকরনে বিশেষ দায়িত্ব পালন করবে। ঈদ-উল আযহা উপলক্ষ্যে এই বিশেষ টহল ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

ঈদশেষে কর্মস্থানে যাত্রিসাধারন যেন নির্বিঘ্নে পৌছাতে পারে সে জন্য লঞ্চঘাট, ফেরিঘাট ও বাসটার্মিনালে নিরাপত্তায় থাকবে র‌্যাব সদস্যগণ। এছাড়াও র‌্যাবের অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ্য ব্যক্তিবর্গকে মেডিক্যাল সহায়তা প্রদান করা হবে।

সন্দেহভাজন ও কোন প্রকার বিশৃঙ্খলাকারীকে দেখা মাত্রই র‌্যাবকে অবগত করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, জন সাধারনের জান মালের নিরাপত্তা রক্ষায় এবং যে কোন ধরনের নাশকতামূলক ও দেশ বিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমনে র‌্যাব-৮ দৃঢ় প্রতিজ্ঞ।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official