মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ঝাড়ু হাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা প্রশাসক

“নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি, মশক নিধনে কাজ করি” শ্লোগানকে সামনে রেখে ঝাড়ু হাতে নিয়ে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাঠে নেমেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টায় জিলা স্কুল প্রঙ্গনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

বরিশাল জিলা স্কুলের আয়োজনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রথমদিনে জিলা স্কুল ভবনের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জিলা স্কুলের প্রধানশিক্ষক বিশ্বনাথ সাহাসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তাররোধে বাড়ির চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official