মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ বরিশাল

পাঁচ মাস পর রিফাত হত্যার বিচার শুরু

করোনার কারণে বন্ধ থাকার পাঁচ মাস পর ফের শুরু হয়েছে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম।

সোমবার (১০ আগস্ট) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এ সময় জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামি আদালতে হাজির হয়।

রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট মজিবুল হক কিসলু দুপুরে বলেন, আদালতে আসামিদের ৭৬ জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য পড়ে শোনানো হচ্ছে। এছাড়াও আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ ও কোনো কাগজপত্র জমা দেওয়া হবে কিনা জানতে চাওয়া হবে। কোনো আসামির পক্ষে কাগজপত্র জমা দেওয়ার না থাকলে আজকেই আদালতে বিচারিক কার্যক্রম শেষ হতে পারে।

রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দুটি ভাগে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নি ও শিশু আসামিদের আটজন জামিনে আছেন।

গতবছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official