মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশাল ট্রাক টার্মিনালে বালুচাপা দেওয়া যুবকের ‘গলাকাটা’ লাশ

বরিশাল শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনালে বালুচাপা দেওয়া এক অজ্ঞাত (৩০) যুবকের “গলাকাটা’ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরস্থ টার্মিনালটির অভ্যন্তরে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত উজ্জল পেশায় পিআপভ্যান ড্রাইভার। তিনি ওই ওয়ার্ডের গড়িয়ারপাড় এলাকার মৃত মোস্তাফ কামালের ছেলে।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম জানান, স্থানীয়রা বালুচাপা দেওয়া যুবকের লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশের ধারনা যুবককে হত্যার পরে কেউ লাশটি বালুচাপা দিয়ে রেখেছে। এই ঘটনায় একটি মামলা গ্রহণ পরবর্তী বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ওসি।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official