মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

মেহেন্দিগঞ্জে বিদ্যুতের খুঁটিতে ঝুলছিলো ইলেকট্রিশিয়ানের লাশ

বিদ্যুত পোষ্টে (খুঁটি) কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে আজিজুল হক হাওলাদার নামের এক ইলেকট্রিশয়ানের মৃত্যু হয়েছে। খুুঁটির ওপর তারের সাথে ঝুলছিলো আজিজুলের লাশ। খরব পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা তারের সাথে ঝুলন্ত অবস্থায় আজিজুলের লাশ উদ্ধার করেছেন। ঘটনটি ঘটেছে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরলতা গ্রামে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য আজিজুলের লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

ওসি আরও বলেন, চরলতা গ্রামের ইউনুস হওলাদারের ছেলে আজিজুল স্থানীয় ভ্রাম্যমান ইলেক্টিশিয়ান হিসেবে কাজ করতেন। বুধবার বিকেলে নিজ এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। খুঁটির ওপরে তারের সাথেই ঝুলছিলো আজিজুলের লাশ। খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় বিদ্যুতের খুঁটির ওপর তারের সাথে ঝুলন্ত অবস্থায় আজিজুলের লাশ উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official