মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

নলছিটি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আমির হোসেন আমুর পিতার মৃত্যুবার্ষিকী পালিত !

 

আরিফুর রহমান আরিফ:

নলছিটিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর পিতা মোয়াজ্জেম হোসেনের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) জোহরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া অনুষ্ঠানে জেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ওয়াহেদ কবির খান,নলছিটি উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোহম্মদ হোসেন আকন খোকন, কুলকাঠি ইউপি চেয়ারম্যান ও আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক এইচ এম আকতারুজ্জামান বাচ্চু,যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার,সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official