মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

নলছিটিতে মোয়াজ্জেম হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত

 

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির পিতা মরহুম মোয়াজ্জেম হোসেনের ৫৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে যুবলীগ নেতা সৈয়দ বাবু ও ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদারের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ এসকেন্দার আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খোকন, সহ সভাপতি ও কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ, কাউন্সিলর মামুন মাহমুদ,সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন আলো,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু, মামুন তালুকদার, জাকির হোসেন, শামীম আহম্মেদ, শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৬৭ সালের ৩০ আগস্ট আমির হোসেন আমু এমপির পিতা মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেন।
#
আরিফুর রহমান আরিফ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
০১৭৩৯৫৪৮২২৫

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official