মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

আগামী অক্টোবর থেকে মোবাইল অ্যাপে মিলবে বিমানের টিকিট

মোবাইল অ্যাপ সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী অক্টোবর থেকে এই সেবার আওতায় মিলবে টিকিটও। মোবাইল অ্যাপের মাধ্যমে যে কেউ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। এর ফলে বিমানের টিকিট কাটা নিয়ে ভোগান্তি থেকে মু্ক্তি পেতে যাচ্ছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন উড়োজাহাজ ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধন অনুষ্ঠানে মোবাইল অ্যাপে টিকিট সেবার বিষয়টি জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।

বিমান সচিব বলেন, এক সময় বিমানের টিকিট চাইলেই নাই, অথচ সিট খালি যায় এমন অভিযোগ থাকলেও এখন সে অভিযোগ পাওয়া যায় না। আধুনিকায়নের মাধ্যমে বিমানের অনিয়ম ও দুর্নীতি দূর করা হচ্ছে। ফলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠান।

বিমান সচিব বলেন, চলতি বছর কোনো প্রকার ফ্লাইট বাতিল ছাড়া নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। হজযাত্রী প্রতি ১০ হাজার টাকা ভাড়া কমানোর ফলে ৬৫ কোটি টাকা ক্ষতি নিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24