মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

এইচএসসির ফল পুনঃনিরীক্ষায় বরিশালে ৮ পরীক্ষার্থী পাস

অনলাইন ডেস্ক :

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডের ৮ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। আর ফল পুনঃনিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪ পরীক্ষার্থী।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী ১৬ হাজার ৭৮৫টি পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।

যার মধ্যে ৪৮ জনের ফলাফলে পরিবর্তন হয়েছে। এতে ৮ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং নতুন জিপিএ ৫ পেয়েছেন ৪ পরীক্ষার্থী।

গত ১৭ জুলাই উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফল অনুযায়ী বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন।

এরপর গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করে বোর্ডগুলো।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official