মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ঝালকাঠিতে পোষ্টহারভেস্ট ম্যানেজমেন্ট ও প্রাইমারী প্রসেসিং বিষয়ক কর্মশালা

স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (বিপণন অংগ) আওতায় ঝালকাঠিতে ঝালকাঠিতে পোষ্টহারভেস্ট ম্যানেজমেন্ট ও প্রাইমারী প্রসেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (পিপি) উপসচিব শাহনাজ বেগম নীনা, বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. সেলিম ও ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কৃষিবিদ মো. ফজলুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (বিপণন অংগ) পরিচালক ড. মো. আশ্রাফুজ্জামান।

কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তা, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার কৃষক-কৃষাণীসহ ৭০জন অংশ নেন। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official