মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

দ্বিতীয় দফায়ও রিফাত হত্যার চার্জশিট দাখিল করতে পারেনি পুলিশ

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় বৃহস্পতিবারও চার্জশিট দাখিল করতে পারেনি পুলিশ। নতুন করে আগামী ৩ সেপ্টেম্বর চার্জশিট দাখিলের তৃতীয় দফায় তারিখ ধার্য করেছে আদালত। এদিকে হাইকোর্টের নির্দেশে কেস ডকেট নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা শুক্রবার ঢাকায় গিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বরগুনার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে গ্রেফতারকৃত ১৪ আসামিকে হাজির করা হয়। যশোরের শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে থাকায় রাতুল সিকদারকে আদালতে হাজির করা হয়নি।

রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি আরিয়ান শ্রাবণ, কামরুল ইসলাম সাইমুন ও সাগরের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালতে কেস ডকেট না থাকায় জামিন শুনানি হয়নি। আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের জানিয়েছেন, আগামী তারিখে তাদের জামিন শুনানি হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, চার্জশিট তৈরি করতে না পারায় বৃহস্পতিবারও তিনি আদালতে তা দাখিল করতে পারেননি। তবে পরবর্তী তারিখে দাখিল করতে পারবেন বলে তিনি আশাবাদী। মো. হুমায়ুন কবির শুক্রবার কেস ডকেট নিয়ে ঢাকা গিয়েছেন। আগামী ২৮ আগস্ট হাইকোর্টে কেস ডকেট উপস্থাপন করবেন। তা ছাড়া পুলিশ সুপার মারুফ হোসেনও বর্তমানে ঢাকা অবস্থান করছেন। হাইকোর্ট তার কাছে যে ব্যাখ্যা চেয়েছেন, তিনি তার প্রতিবেদন তৈরি করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official