মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশাল বোর্ডে নতুন করে ২৯ পরীক্ষার্থী পেলেন জিপিএ-৫

বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৩ জন পশিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন পরীক্ষার্থী। এ বোর্ডের মোট ১৭১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

চলতি বছর বরিশাল বোর্ডের ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। তারা মোট ২১ হাজার ৩৯৭টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন।

জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানে পাস করেছিলেন।

গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৩১১ জন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official