মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে জমে উঠেছে পশুর হাট

বরিশালে শেষ সময় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক দিন ধরে পশুর হাট বসলেও মূল বিক্রি শুরু হয়েছে শনিবার থেকে। এর আগে, ক্রেতারা এক হাট থেকে অন্য হাটে পশুর দাম যাচাই করেন। এখন শেষ সময়ে এসে ক্রেতারা কিনছেন পছন্দের পশু। তবে হাট ভেদে পশুর দাম কোথাও তুলনামূলক কম আবার কোথাও একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

জানা গেছে, বাজারে আসা পশুর মধ্যে দেশি বা স্থানীয় জাতের গরু পাওয়া যাচ্ছে বেশি। ভারতীয় গরু আমদানি নিষিদ্ধ হলেও কিছু গরু বাজারে আসছে বলে জানিয়েছেন ইজারাদাররা। তবে ক্রেতাদের পছন্দ দেশি জাতের গরু।

এবার বরিশাল নগরীতে ২টি স্থায়ী এবং ৪টি অস্থায়ীসহ পশুর হাট বসেছে ৬টি। এছাড়া জেলার ১০ উপজেলায় বসেছে স্থায়ী-অস্থায়ী ৫৪টি পশুর হাট।

বরিশাল প্রাণী সম্পদ অধিদফতর জানায়, ২০১৮ সালে (গত বছর) বরিশাল বিভাগে ৪ লাখ ৮০ হাজার ৩শ’ ৬৫ টি পশু কোরবানি হয়। এর মধ্যে গরু ৩ লাখ ৪৫ হাজার ৮ শ’ ৫২ টি, ছাগল ১ লাখ ৩২ হাজার ১ শ’ ৬৩ টি, ভেড়া ২ হাজার ৩ শ’ ৩৬ টি এবং অনান্য পশু ১৪ টি। এর মধ্যে বরিশাল জেলায় কোরবানি করা হয় ১ লাখ ২৬ হাজার ৭ শ’ ৫৮ টি পশু।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো নুরুল আলম এবং বিভাগীয় প্রাণী সম্পদ অধিদফতরের উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকার জানান, দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি এবং দেশব্যাপী ডেঙ্গু ছড়িয়ে পড়ার কারণে এবার পশু কোরবানির সংখ্যা গত বছরের চেয়ে বাড়বে না। এ কারণে বরিশাল বিভাগে এবার পশুর চাহিদা গত বছরের মতো একই রকম বলে জানিয়েছেন তারা।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official