মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ননদকে হাসপাতালে দেখতে এসে লাশ হয়ে ফিরলো ভাবী

অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে এসে ঘাতক বাসের চাঁপায় নিগার সুলতানা (৫০) নামের এক ভ্যান মহিলা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালক আলাউদ্দিন কাজী গুরুত্বর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায়। নিহত নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে। সে (নিগার) গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ ননদকে দেখতে এসেছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা হাসপাতাল থেকে বের হয়ে ভ্যানে চড়ে আশোকাঠী ব্রিজের দক্ষিণপাশের ঢালে ওটার সাথে সাথেই ঢাকাগামী অন্তরা পরিবহনের বেপরোয়াগতির একটি বাস ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রীর নিহত এবং ভ্যানচালক গুরুত্বর আহত হয়।

অপরদিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে বাস চাঁপায় একের পর এক প্রানহানীর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের দুইপাশে গতিরোধক নির্মানের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

দেড়ঘন্টার সড়ক অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, গতিরোধক নির্মানের আশ^াসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসের স্টাফরা পালিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official